নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Sun, ,Feb 8., 2025, ., 3,23 am
ঢাকা: রাজধানীর আফতাব নগরে ভুয়া কনস্ট্রাকশন ফার্মের আড়ালে সাধারণ মানুষকে সন্ত্রাসী কায়দায় হয়রানি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে মেসার্স মারিয়া মুবাশ্বিরা নামের একটি তথাকথিত কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এবং এর সাথে জড়িত মোঃ মোস্তাকিন সরকারসহ ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ।
ভুক্তভোগী, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, আমার জমির (Development) করা জন্য গত ১০/১০/২০২৫ ইং তারিখে সরল বিশ্বাসে মোঃ মোস্তাকিন সরকার গং-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছি, চুক্তি অনুযায়ী কাজ শুরুর পর থেকেই নির্মাণ কাজে চরম অবহেলা ও অনিয়ম পরিলক্ষিত হয়।
তিনি আরও অভিযোগ করেন, কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলায় ১০/০১/২০২৬ ইং তারিখে নীচের বীম ঢালাইয়ের সময় মোঃ মোস্তাকিন সরকারের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়। এ হামলায় শফিকুর রহমান ও তার ভাই ইলিয়াস আলী খানসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
ঘটনার পর ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাড্ডা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযোগটি গ্রহণ করা হয়নি বলে দাবি ভুক্তভোগীর। পরবর্তীতে ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোঃ মোস্তাকিন সরকার গং প্রতারণার মাধ্যমে শফিকুর রহমানের কাছ থেকে মোট ১৭ লক্ষ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করেছে। কাজ সম্পন্ন না করেই তারা একাধিকবার ভয়ভীতি ও হুমকি দিয়ে অর্থ আদায় করেছে।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স মারিয়া মুবাশ্বিরা নামে পরিচালিত প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র, ট্রেড লাইসেন্স কিংবা অনুমোদিত কনস্ট্রাকশন ডকুমেন্ট নেই। এলাকাবাসীর অভিযোগ, এই ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে আফতাব নগরের সাধারণ মানুষকে সন্ত্রাসী কায়দায় হয়রানি করে আসছে মোস্তাকিন সরকার গং।
এ বিষয়ে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
