নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Fri,.Feb, 20,, 2026., 2,12 am
মো: আব্দুল জব্বার মন্ডল একজন অত্যন্ত পরিচিত ও উদ্যমী কর্মকর্তা, যিনি মূলত ভোক্তা অধিকার রক্ষায় মাঠ পর্যায়ে অভিযানের জন্য সুপরিচিত।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার ভোক্তা -অধিকার সংরক্ষণ ম্যাজিস্ট্রেট সৎ মানুষ হিসেবেই জানি।
রমজানের বাজার মনিটরিং জন্য কিছু দিন আগে ঢাকার মৌলভীবাজার প্রবেশ করেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে, এর জন্য , জরিমানা করার সময় তাকে ব্যাবসায়ী নব্য সভাপতি কাছে তাকে অপদস্ত হতে হলো! উল্টো দেখলাম একজন ম্যাজিস্ট্রেটকেই ধমক দেয়া হলো, মব তৈরির চেষ্টা হলো। এভাবে আঙ্গুল উচিয়ে কথা বলা হল,কালোবাজারি ব্যবসায়ী সভাপতি সে মনে করেছে বাজার সিন্ডিকেট তাদের স্বরুপে ফিরে এসেছে। তারা দেশটাকে মগেরমুল্লক পেয়েছে, আইন কে অসম্মান করেছে।সোশ্যাল মিডিয়া ঘটনাটি ভাইরাল হয়, নেটিজেনরা তার গ্রেফতার দাবী করেন। এই ঘটনার আইনগত ব্যবস্থা না নিলে, আইনের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে না।
